মুদ্রাস্ফীতির পারদ ও কেন্দ্রীয় ব্যাংকের পলিসি নিয়ে নতুন হিসাব-নিকাশ

অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক বা মুদ্রাস্ফীতির হার কিছুটা ধীর গতিতে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

• • ৬ বার পঠিত
মুদ্রাস্ফীতির পারদ ও কেন্দ্রীয় ব্যাংকের পলিসি নিয়ে নতুন হিসাব-নিকাশ

মার্কিন অর্থনীতির দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি পরিস্থিতির সর্বশেষ চিত্র প্রকাশ পাওয়ার ঠিক প্রাক্কালে আর্থিক বাজারে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আন্তর্জাতিক আর্থিক সংবাদমাধ্যম ইনভেস্টিং ডট কমের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, অক্টোবর মাসের ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (CPI) ডেটায় পণ্যের দাম বাড়ার গতি কিছুটা মন্থর হতে পারে বলে ধারণা করছেন ওয়াল স্ট্রিটের শীর্ষ অর্থনীতিবিদরা। গত কয়েক মাস ধরে মার্কিন বাজারে মুদ্রাস্ফীতির যে চড়া ভাব দেখা যাচ্ছিল, তাতে কিছুটা শীতলতা নেমে আসার লক্ষণ স্পষ্ট হচ্ছে। জ্বালানি তেলের দামের সাময়িক পতন এবং খুচরা বাজারে পণ্য সরবরাহের ধারাবাহিক উন্নতির ফলেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই গতি কিছুটা শ্লথ হয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।


তা সত্ত্বেও, এই মন্থর গতি মানেই যে মুদ্রাস্ফীতির সংকট পুরোপুরি কেটে গেছে—এমনটি মনে করার কোনো কারণ নেই। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নির্ধারিত দুই শতাংশের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে হলে মুদ্রাস্ফীতির হার আরও দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে রাখতে হবে। আসন্ন এই মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ওপর নির্ভর করছে ডিসেম্বরের নীতি নির্ধারণী বৈঠকে ফেড সুদের হার কমাবে নাকি বর্তমান হারই বজায় রাখবে। বিনিয়োগকারী ও বিশ্লেষকরা অত্যন্ত সতর্ক দৃষ্টিতে এই ডেটার দিকে তাকিয়ে আছেন, কারণ এর সামান্য এদিক-সেদিক মার্কিন ডলারের মান এবং শেয়ার বাজারের গতিপ্রকৃতিতে বড় ধরনেরল ওটপালট ঘটাতে পারে।



#USInflation #ConsumerPrices #AlMustaqim #FederalReserve #BusinessNews #Economy