এপি ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার মাউন্ট এভারেস্ট সংলগ্ন এলাকায় দুটি হেলিকপ্টার অবতরণের চেষ্টা করার সময় এই সংঘর্ষ ঘটে। অনলাইন ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি মাটিতে আছড়ে পড়ার সময় আশপাশের অন্তত এক ডজন মানুষ নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন।
এই দুর্ঘটনায় ৪৭ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছেন একজন নিউজিল্যান্ডের নাগরিক ও নেপালি পাইলট। তবে দুই হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সড়ক যোগাযোগ না থাকায় এভারেস্ট অঞ্চলে যাতায়াত এবং অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়া ট্রেকার ও গাইডদের জরুরি উদ্ধারে হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
নেপালে মাউন্ট এভারেস্টের কাছে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের ঠিক নিচে অবতরণের সময় দুটি হেলিকপ্টার একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৪,২০০ মিটার (১৩,৭৮০ ফুট) উচ্চতায় ফেরিচে (Pheriche) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে ৪৭ বছর বয়সী এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক ও এক নেপালি পাইলট আহত হয়েছেন।