ইউরোপজুড়ে বিমান চলাচলে বোমা হামলার হুমকি

ইউরোপের বিভিন্ন দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট এবং একটি ক্রুজ জাহাজে ধারাবাহিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর ফলে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং ইতালিতে যুদ্ধবিমান দিয়ে একটি যাত্রী বিমানকে পাহারা দিয়ে নামানো হয়। তবে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

• • ১৭ বার পঠিত
ইউরোপজুড়ে বিমান চলাচলে বোমা হামলার হুমকি
ইউরোপজুড়ে আকাশপথে এক নজিরবিহীন নিরাপত্তা আতঙ্ক তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অন্তত সাতটি বাণিজ্যিক ফ্লাইট এবং ইসরায়েলগামী একটি ক্রুজ জাহাজে ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে দ্রুত জরুরি সতর্কতা ও তল্লাশি অভিযান পরিচালনার পর সব বিমান নিরাপদেই অবতরণ করেছে এবং কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

পোল্যান্ডের ওয়ারশতে দুটি ফ্লাইট টার্গেট হওয়ায় বিমানবন্দরটির রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এছাড়া ইতালির রোমে রায়ানএয়ারের একটি ফ্লাইটকে এসকর্ট করে নিরাপদে নামাতে দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করে ইতালীয় বিমান বাহিনী।

রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স এবং পোলিশ ক্যারেয়র ‘লট’ (LOT)-এর ফ্লাইটগুলো এই হুমকির মুখে পড়ে। এর মধ্যে বাজেট ক্যারিয়ার রায়ানএয়ারের চারটি ফ্লাইট সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এছাড়া গ্রিসে ইসরায়েলগামী ‘ক্রাউন আইরিস’ নামের একটি ক্রুজ জাহাজ থেকেও যাত্রীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল।

কে বা কারা এই হুমকি দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ইউরোপীয় বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সুপারমার্কেটের কুলিং সিস্টেম বা সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলার মতো এটিও বড় ধরনের কোনো বিঘ্ন ঘটানোর সুপরিকল্পিত বা ‘হাইব্রিড অ্যাটাক’-এর অংশ হতে পারে।
#EuropeBombThreats #FlightDisruption #Ryanair #AlMustaqim #SecurityAlert #WorldNews #ইউরোপেরখবর