ইউরোপজুড়ে সুপারমার্কেটে সাইবার হামলা

ইউরোপের অন্তত ১১টি দেশের সুপারমার্কেটের হিমায়ন বা রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। নতুন করে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যে এই হামলা ছড়িয়ে পড়ায় টনক নড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। হ্যাকারদের কারসাজিতে কুলিং সিস্টেমের তাপমাত্রা বেড়ে যাওয়ায় মহাদেশজুড়ে বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়েছে।

• • ১০ বার পঠিত
ইউরোপজুড়ে সুপারমার্কেটে সাইবার হামলা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সুপারমার্কেটগুলোতে সাইবার হামলার পরিসর দিন দিন বাড়ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জার্মানি, রোমানিয়া এবং যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর ফ্রিজার ও কুলিং সিস্টেম হ্যাক করে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে কোটি কোটি টাকার খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেনে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও নতুন করে জার্মানি ও রোমানিয়া এতে আক্রান্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্যও এই হামলার শিকার হয়েছে।

ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র জানিয়েছেন যে এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিস্থিতি মোকাবিলায় ইইউর সংশ্লিষ্ট সংস্থাগুলো জাতীয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ শুরু করেছে।

রোমানিয়ার শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তা এই হামলাগুলোকে ‘আংশিক অপেশাদারসুলভ’ বলে অভিহিত করেছেন এবং এর পেছনে কোনো রাষ্ট্রীয় মদদ থাকার সম্ভাবনা কম বলে মত দিয়েছেন। তবে ডেনমার্কের রেফ্রিজারেশন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘ড্যানফস’ এবং সাইবার বিশেষজ্ঞরা খুচরা বিক্রেতাদের ইন্টারনেট থেকে দুর্বল রেফ্রিজারেশন কন্ট্রোলারগুলো অবিলম্বে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছেন।
#SupermarketCyberattacks #EuropeanUnion #CyberSecurity #FoodSupplyChain #AlMustaqim #GlobalNews #সাইবারহামলা