আন্তর্জাতিক
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে, নিম্নমুখী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা
সর্বশেষ জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রমে মাত্র ৩২ শতাংশ ভোটার সন্তুষ্টি প্রকাশ করেছেন, যা দুই সপ্তাহ আগের তুলনায় মাত্র ১ শতাংশ বেশি। এদিকে সাধারণ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ মানুষ ডেমোক্রেট প্রার্থী এবং ৩৮ শতাংশ মানুষ রিপাবলিকান প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে মুদ্রাস্ফীতি, অর্থনীতি এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে ট্রাম্পের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। যদিও ট্রাম্প সরাসরি এবারের ব্যালটে নেই, তবুও তিনি তার সমর্থকদের এমনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন যেন তা সরাসরি তার প্রতিই সমর্থন হয়। রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্রেটরা তাকে তৃতীয়বারের মতো অভিশংসন (ইমপিচমেন্ট) করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
নির্বাচনের ঠিক আগে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে একটি বিশাল নির্বাচনী র্যালির মাধ্যমে প্রচারণার সমাপ্তি টানেন ট্রাম্প। তবে মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলগুলোর হোঁচট খাওয়ার রাজনৈতিক ইতিহাস রয়েছে বলে তিনি নিজেই মন্তব্য করেন।
বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন এই মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও তার দলের ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণে বড় ধরনের পরীক্ষা হতে চলেছে।