স্বাস্থ্য ও চিকিৎসা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভয়াবহ ইবোলা : মৃত্যু ছাড়াল ৫ হাজার ৩০০
আফ্রিকা সিডিসির তথ্য অনুযায়ী, চলমান এই মহামারীতে মোট ৫,৩৭৬ জনের প্রাণহানি ঘটেছে; যার মধ্যে সিংহভাগ অর্থাৎ ৫,৩৭২ জনই গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের। এছাড়া কেনিয়া ও উগান্ডায় দুজন করে মারা গেছেন। বিরল বুন্দিবুগিও (Bundibugyo) স্ট্রেইনের কারণে ছড়ানো এই ভাইরাসে কঙ্গো, উগান্ডা ও কেনিয়ায় প্রায় ১০,৪৪০ জন আক্রান্ত হয়েছেন, যার মৃত্যুহার ৫০ শতাংশেরও বেশি।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে কঙ্গোতে ১৭তম বারের মতো ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে এই ভাইরাসটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। কেনিয়া গত অক্টোবরে তাদের প্রথম ইবোলা সংক্রমণের মুখোমুখি হয় এবং দেশটিতে দুজন মারা যান। এছাড়া উগান্ডা ও নাইজেরিয়ায় প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিরল বুন্দিবুগিও স্ট্রেইন মোকাবিলার জন্য এখন পর্যন্ত কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। তবে ইবোলার সাধারণ ‘জাইরে’ স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকর ‘এরভেবো’ (Ervebo) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ভয়াবহ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।