সংবাদ
ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসুম
ভারতের আবহাওয়া দপ্তরের (IMD) তথ্য অনুযায়ী, তীব্র এই ঘূর্ণি ঝড়টি সোমবার দিবাগত রাত ১টার দিকে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ওঙ্গোল (Ongole) এলাকার কাছে স্থলভাগে আঘাত হানে। এর মাত্র কয়েক দিন আগেই একই অঞ্চলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘3Arnab’। মুরাসুমের তাণ্ডবে প্রকাশম ও বাপাতলা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে তীব্র বাতাস ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, প্রকাশম ও বাপাতলা জেলায় হাজার হাজার গাছ ভেঙে পড়েছে, শত শত বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মাছ ধরার নৌকা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি তলিয়ে গেছে বহু কৃষিজমি ও বসত এলাকা। ঝুঁকি এড়াতে ঝড়ের আগেই প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে কর্তৃপক্ষ। প্রকাশম জেলার কোঠাপাটনাম এলাকার এক স্থানীয় মৎস্যজীবী জানান, গত ১৪ বছরের মধ্যে তারা এত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দেখেননি।
পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সাথে কথা বলেছেন এবং জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীকে মাঠে রাখা হয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই ঝড় অন্ধ্রপ্রদেশ ছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি এবং ওড়িশার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর আগে গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘আৰ্নাব’-এর আঘাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছিল।